শ্রীপুরে তরুণীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাগাছ এলাকার একটি পুকুরপাড় থেকে গতকাল শুক্রবার সকালে অজ্ঞাতনামা এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর মডেল থানার ওসি আমির হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, গত বৃহস্পতিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই তরুণীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।