শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি ও বৃক্ষমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ এবং ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে।গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মো. রহমত আলী।এ সময় উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক কৃষক, বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফখরুল হাছান বলেন, এবারের মেলায় ১০টি স্টল সাজানো হয়েছে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও প্রযুক্তির ওপর। এ ছাড়া কৃষকেরা নিজ নিজ উদ্যোগে একাধিক স্টলের আয়োজন করেছেন। কাল রোববার আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করা হবে।