শ্রীপুরে তিন বাড়িতে ডাকাতি: বৃদ্ধাসহ আহত ৪, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীপুর উপজেলা প্রহ্লাদপুর ইউনিয়নের সোমবারচালা এলাকার মেহের আলী, আবদুল ওয়াহাব ও জরু মিয়ার বাড়িতে গত শুক্রবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা প্রায় দেড় লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ সময় বাধা দিতে গিয়ে বাড়ির তিন মালিক ও এক বৃদ্ধাসহ চারজন আহত হন।প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ আকন্দ জানান, শুক্রবার দিবাগত রাতে ২০-৩০ জনের একদল সশস্ত্র ডাকাত উল্লিখিত মালিকদের বাড়িতে দরজা ভেঙে হানা দিয়ে স্যুটকেস, ওয়ারড্রোব, আলমিরা ভেঙে লক্ষাধিক টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।গতকাল দুপুর সাড়ে ১২টায় ফাউগান বাজারের ভাওয়ালের বন এলাকা থেকে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে নোয়াগাঁও গ্রামের আনোয়ার হোসেনকে (৩৫) এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।