শ্রীপুরে দুই ট্রলারের সংঘর্ষে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার সুতিয়া নদীতে গতকাল সোমবার দুটি ট্রলারের সংঘর্ষে এক শিশু নিহত ও দুই শিশু আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে একটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে একটি কাঁঠালভর্তি ট্রলারের সংঘর্ষ হলে তিন শিশু পানিতে পড়ে যায়। পরে এলাকাবাসী জুঁই (১৩) ও রাজুকে (৪) উদ্ধার করে। কাওরাইদের উপস্বাস্থ্যকেন্দ্রে তাদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। এরপর মাছ ধরার জাল দিয়ে প্রায় দেড় ঘণ্টা পর কাওসার (৬) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।