শ্রীপুরে দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়ম অনুযায়ী চিকি ৎ সা উপকরণ ও প্রয়োজনীয় সনদধারী চিকি ৎ সক না রাখার অভিযোগে গাজীপুরের শ্রীপুরে দুটি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ নাগ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।উপজেলা প্রশাসন সূত্র জানায়, শ্রীপুরের জৈনা বাজার এলাকার আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারে রোগ পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।