শ্রীপুরে নির্বাচন স্থগিত, দুই নারী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন-পূর্ব সহিংসতার কারণে আজ মঙ্গলবার নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। একই সঙ্গে বিলখেলাপি হওয়ার কারণে নারী ভাইস চেয়ারম্যান পদের দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১৫ মার্চ শ্রীপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাবিহা নাহার বেগম এবং জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী খোরশেদ আরা হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।