শ্রীপুরে পাঁচটি বসতঘর পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনের পাশে গতকাল রোববার পাঁচটি বসতঘর আগুনে পুড়ে গেছে। এতে ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেন। বাড়ির মালিক জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, টিনের চালা দিয়ে তৈরি ওই পাঁচটি বাড়ির মালিক রায়হান মণ্ডল। ভাড়া থাকতেন ঠিকাদার হুমায়ুন কবির। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ আগুনের শিখা দেখে প্রতিবেশীরা ওই বাড়িতে এগিয়ে যায়। মুহূর্তের মধ্যে পাঁচটি ঘর আগুনে পুড়ে যায়। বাড়ির অন্যান্য জিনিসপত্রও পুড়ে ছাই হয়ে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।