শ্রীপুরে পানিতে ডুবে তিন সহপাঠীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভিটিপাড়া গ্রামে পানিতে ডুবে একই বিদ্যালয়ের তিন সহপাঠী কন্যাশিশু মারা গেছে। স্থানীয় সিএমইএস (সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স) পরিচালিত ভিটিপাড়া কারিগরি স্কুলের অগ্রসর-১ ও অগ্রসর-২ শ্রেণীর শিক্ষার্থী জুয়েনা (১৪), সুমা (১০) ও শিউলী (১০) গতকাল সোমবার দুপুরে গ্রামের ডাবলের পুকুরে ডুবে মারা যায়।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কিশোর পাল জানান, বিদ্যালয় ছুটির পর দুপুর সাড়ে ১২টার দিকে ওই মেয়েরা কণিকা নামে আরেকটি মেয়ের সঙ্গে বিদ্যালয় ত্যাগ করে। তারা কণিকাদের বাড়ি যাওয়ার পথে ভিটিপাড়া ডাবলের পুকুরঘাটে হাত-মুখ ধুতে নামে। এ সময় একজন পানিতে পড়ে গেলে তাকে ওঠাতে আরেক শিশু এগিয়ে যায়। এ রকমভাবে তিনজন পানিতে ডুবে গেলে সহপাঠী কণিকা চিৎকার করে। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে শিশু তিনটিকে মৃত উদ্ধার করে।