শ্রীপুরে পিতার হাতে শিশুপুত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরের ডালেশ্বর গ্রামে দাম্পত্য কলহের জের ধরে প্রাণ দিয়েছে পাঁচ মাসের এক শিশু। স্ত্রীর সঙ্গে কলহের একপর্যায়ে শিশুপুত্র জিহাদকে আছড়ে মেরে হত্যা করেন তার পিতা। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক পিতাকে গ্রেপ্তার করেছে। নিহত শিশুটির নানা আজম আলী বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা করেছেন।পুলিশ জানায়, মা লাকী আক্তারের (২২) সঙ্গে বাবা ফালানের (৩০) দুই দিন আগে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এ নিয়ে গতকাল তাঁদের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে ফালান ঘরে শুয়ে থাকা ছেলে জিহাদকে দেয়ালে ছুড়ে মারেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে এলাকাবাসী ফালানকে আটক করে পুলিশে সোপর্দ করে।