শ্রীপুরে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি পুকুর থেকে গতকাল বৃহস্পতিবার একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুর নাম পারুল আক্তার (৪)। সে শ্রীপুরের বাগমারা এলাকার ফারুক হোসেনের মেয়ে। সূত্র জানায়, গত বুধবার বিকেলে পারুল অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। গতকাল সকাল ১০টার দিকে বাজারের লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। অভিভাবকেরা এসে পারুলের লাশ শনাক্ত করেন।শ্রীপুর মডেল থানার ওসি আমির হোসেন শিশুটির লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।