শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ঠিকাদার নিহত, আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠিকাদারি কাজ নিয়ে বিরোধে গাজীপুরের শ্রীপুর উপজেলার সোনাবো গ্রামে গতকাল সোমবার প্রতিপক্ষের হামলায় এক ঠিকাদার নিহত ও তাঁর দুই সহযোগী আহত হয়েছেন।
নিহত ব্যক্তি হলেন সোনাবো গ্রামের আবুল কালামের ছেলে মো. শাহজাহান (৩০)। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের জৈনুদ্দীনের ছেলে মো. সেলিম ও বিল্লাল হোসেন।
আবুল কালাম জানান, এলাকার বিভিন্ন পিকনিক স্পট ও শিল্পপ্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়নের জন্য ঠিকাদারি কাজ নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত শনিবার দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রতিপক্ষের লোকজন গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জৈনা বাজার-কাওরাইদ সড়কের সোনাবো এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে শাহজাহান, সেলিম ও বিল্লালকে পিটিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শাহজাহানের মৃত্যু হয়।