শ্রীপুরে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকায় বাকপ্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ওই ঘটনায় গতকাল মঙ্গলবার মামলা হলে পুলিশ আসামি কামাল উদ্দিনকে (৩৩) গ্রেপ্তার করে।মামলার এজাহারে কিশোরীর বাবা উল্লেখ করেন, রোববার দুপুরে তাঁর মেয়েকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন প্রতিবেশী কামাল উদ্দিন। ওই দিন রাতেই ঘটনাটি বাবা-মায়ের কাছে খুলে বলে মেয়েটি। পরে বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা করলেও ব্যর্থ হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান বলেন, ধর্ষণের শিকার মেয়েটির বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। কামালকে গ্রেপ্তার করা হয়েছে।