প্রাইভেট কারের চাপায় দুই নারী আহত, চালক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রাইভেটকারের চাপায় দুই নারী গুরুতর আহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা সংশ্লিষ্ট গাড়িটি আগুনে পুড়িয়ে দেয়।

বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার এক নম্বর সিঅ্যান্ডবি পলক সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গাড়ি চালককে আটক করে।

মাওনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, দুই নারীকে নিয়ে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী ওই প্রাইভেটকার মোটরসাইকেলটিকে চাপা দিয়ে কিছু দুর নিয়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই নারী গুরুতর আহত হন।

ওসি জানান, ঘটনার পরপরই স্থানীয়রা গাড়ির গতি রোধ করে চালককে আটকে রাখে। একপর্যায়ে তারা সংশ্লিষ্ট গাড়িতে আগুন দেয়। পরে শ্রীপুর ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ততক্ষণে গাড়িটি প্রায় ভষ্মিভূত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তাৎক্ষণিক আহত দুই নারী ও আটক গাড়ি চালকের নাম-পরিচয় জানা যায়নি।