শ্রীপুরে বাজারে আগুন ৩ দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসিএ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি মুদি দোকান ও একটি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার বেলা একটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বৈদ্যুতিক ইস্ত্রি থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ওই বাজারের ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জুয়েল রানা জানান, আগুনে তাঁর দুটি মুুদির দোকান পুড়ে গেছে। ভালুকা দমকল বাহিনীর সদস্যদের খবর দেওয়ার এক ঘণ্টা পর তাঁরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্যবসায়ী রতন মিয়া জানান, চারদিকে আগুন ছড়িয়ে পড়লে নেভানোর পাশাপাশি আশপাশের ব্যবসায়ীরা তাঁদের দোকানপাট ভেঙে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছেন।