শ্রীপুরে বাল্যবিবাহ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাল্যবিবাহের আয়োজন করায় বরের বাবাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই অর্থদণ্ড দেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, উপজেলার দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর (৮) সঙ্গে ১৫ বছর বয়সী একটি ছেলের বিয়ের প্রস্তুতি সম্পন্ন হয়। খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ বিয়েবাড়িতে পৌঁছলে কাজি পালিয়ে যান। এ সময় পুলিশ কনে, কনের বাবা এবং বর ও বরের বাবাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে শ্রীপুরের ইউএনও আজীজ হায়দার ভূঁইয়া বরের বাবা সিরাজ উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। বরের বাবা ৩০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্তি পান।