শ্রীপুরে বাসের চাপায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসের চাপায় একটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। ঢাকা-কাপাসিয়া সড়কের রাজাবাড়ীর পাবুরিয়াচালা (মালিপাড়া) বাসস্ট্যান্ড এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন রুবেল (২০), বাচ্চু মোল্লা (২২) ও শুক্কুর সারিফুল মোল্লা (২৪)। এদিকে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের লাশ ফেরত দেওয়ার দাবিতে রাত নয়টার দিকে এলাকাবাসী দুর্ঘটনাস্থলে সড়ক অবরোধ করে লাশ বহনকারী গাড়ি আটকে রাখে। পুলিশ এ দাবি মেনে নিলে তারা অবরোধ তুলে নেয়।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম বলেন, বেলা আড়াইটার দিকে ওই স্থানে কাপাসিয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন রুবেল। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অপর দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য ওই তিন যুবকের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে নেওয়ার পথে দুর্ঘটনাস্থলে এলাকাবাসী সড়ক অবরোধ করে লাশ বহনকারী গাড়ি আটকে রাখে। এ সময় তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানায়। পরে পুলিশ তাদের দাবি মেনে নিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।