শ্রীপুরে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গতকাল রোববার ব্যাগ উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা বেতন বাড়ানো ও নিয়মিত বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে শ্রমিকেরা উপজেলার ১ নম্বর সিঅ্যান্ডবি বাজারে অবস্থিত ওই প্রতিষ্ঠানের ব্যাগ উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে এলে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।