শ্রীপুরে বিদ্যালয়ে আগুন, আসবাবপত্র পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সোমবার অগ্নিকাণ্ডে আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওসমান গণি জানান, বিকেল সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাঁচটি শ্রেণীকক্ষের চেয়ার, টেবিল, বেঞ্চসহ আসবাবপত্র পুড়ে গেছে।বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন জানান, বিদ্যালয় খোলা থাকলেও শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। ফলে কেউ অগ্নিদগ্ধ হয়নি।ভালুকা দমকল বাহিনীর কর্মকর্তা এমদাদুল হক জানান, খবর পেয়ে তাঁরা বিদ্যালয়ের কাছাকাছি গিয়েছিলেন। পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে শুনে ফিরে যান।শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।