শ্রীপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গতকাল মঙ্গলবার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আসাদুল ইসলাম (২৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।আসাদুল উপজেলার সিংদিঘী এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মাওনা কারওয়ান বাজারের কম্পিউটারসামগ্রী ব্যবসায়ী আসাদুল গত শনিবার রাতে বাসা থেকে বের হন। গত রোববার থেকে তাঁর দোকান বাইরে থেকে তালা লাগানো ছিল। গতকাল বিকেলে দোকানের তালা ভেঙে আসাদুলের মস্তকবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ দোকানের পেছনে একটি গর্ত থেকে ব্লেজার দিয়ে মোড়ানো তাঁর মাথা উদ্ধার করে।