প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের চাপায় ফাতেমা বেগম (২৩) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্বামী আজিজুল হক, সহকর্মী জহুরা (২৪) ও নমিতা (২৫)। এ ঘটনার পরপরই শ্রমিকেরা ওই মহাসড়ক অবরোধ করে যানবাহনে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় আতঙ্কে যানবাহন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে শতাধিক যাত্রী আহত হন। গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভূঁইয়া বলেন, লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।