শ্রীপুরে মার্কেটে সন্ত্রাসী হামলা আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা দাবি করে না পেয়ে ভাইস্তা গ্রুপের একদল সন্ত্রাসী গাজীপুরের শ্রীপুর পৌরসভার সরকার মার্কেটে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা তিনজনকে কুপিয়ে জখম করে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হচ্ছেন লোহাগাছ সাতরাস্তার মোড় এলাকার নিবলু (৩০), সুমন (২২) ও মুরাদ (২২)। এ ঘটনায় আহত যুবক সুমন শুক্রবার স্থানীয় থানায় শ্রীপুর কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস্তা গ্রুপের নেতা আরিফ প্রধানসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।