শ্রীপুরে রেললাইনের পাশ থেকে দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলস্টেশনের কাছে ভিটিপাড়া এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক আজহার হোসেন জানান, গতকাল সকালে কাওরাইদ রেলস্টেশনের কর্মকর্তাদের কাছ থেকে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়। তাঁদের একজনের বয়স আনুমানিক ৪০ ও অপরজনের ২৫ বছর। তবে এখনো তাঁদের কোনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বুধবার দিবাগত রাতে কোনো ট্রেন থেকে পড়ে ওই দুজনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।কাওরাইদ রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আমরা রেলওয়ে পুলিশকে খবর দিই। রেললাইন ঘেঁষে লাশ দুটি পড়ে ছিল।’এলাকাবাসী জানিয়েছে, বুধবার রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় তারা কোনো লাশ দেখেনি। রাত ১২টা থেকে একটার মধ্যে ঢাকা-ময়মনসিংহগামী ভাওয়াল এক্সপ্রেস এ পথে যায়। ওই ট্রেন থেকে পড়ে গিয়ে তাঁদের মৃত্যু হতে পারে।