শ্রীপুরে শেষ হলো তিন দিনের স্কাউট সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহা তাঁবু জলসার মাধ্যমে গত শনিবার রাতে মাগুরার শ্রীপুর উপজেলা সদরের এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী স্কাউট সমাবেশ শেষ হয়েছে। বাংলাদেশ স্কাউটস শ্রীপুর উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হাসান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল আলম। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসূদন সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুণ চন্দ্র ঢাল প্রমুখ।