শ্রীপুরে সন্ত্রাস প্রতিরোধে নাগরিক ফোরামের অঙ্গীকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীপুরে সন্ত্রাস প্রতিরোধ করাসহ নাগরিকদের বিভিন্ন অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে নাগরিক ফোরাম। গতকাল শনিবার বিকেল পাঁচটায় শ্রীপুর কমিউনিটি পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফোরামের নেতারা এ অঙ্গীকার করেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক রফিকুল ইসলাম মণ্ডল। সম্মেলনে জানানো হয়, জনদুর্ভোগ-সম্পর্কিত কোনো সমস্যা সমাধানে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে নাগরিকদের সঙ্গে নিয়ে ফোরাম প্রশাসনের ওপর চাপ প্রয়োগ করবে। ওই সব বিষয়ের সমাধানের জন্য প্রয়োজনে আন্দোলন করা হবে।