শ্রীপুরে সুতা তৈরির কারখানায় আগুন, ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আগুন লেগে একটি সুতা তৈরির কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। গত রোববার রাতে মুলাইদ এলাকার যাদু স্পিনিং নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। রাত সাড়ে ১১টার দিকে ভালুকা ও গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঁচ ঘণ্টার চেষ্টার পর ভোর সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক আজিম উদ্দিন দাবি করেন, এতে তাঁর কমপক্ষে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।