শ্রীপুরে সুতার কারখানা ও মার্কেটে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরের মাওনা বাজার রোডের একটি মার্কেট ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার একটি সুতার কারখানায় গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মাওনা বাজার রোডে পুড়ে যাওয়া মার্কেটের মালিক ইমান আলী। তিনি বলেন, গতকাল সকালে তাঁর মার্কেটে ইজিবাইক, কাপড় ও আসবাবের দোকানসহ ১০টি দোকান পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

এদিকে বেলা ১১টায় পৌর এলাকার গড়গড়িয়া মাস্টারবাড়ির ইকো কটন মিলস লিমিটেডের সুতার কারখানার গুদামে আগুন লাগে। মাওনা, ভালুকা, গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ইকো কটনের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মতলবুর রহমান বলেন, শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে তাঁর ধারণা।