শ্রীপুরে সুতার কারখানার গুদামে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি সুতার কারখানার গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আজ রোববার দুপুর ১২টার দিকে শ্রীপুরের টেপিরবাড়ি এলাকায় ভিয়েলাটেক্স নামে একটি কারখানার ইউনিট-২ গুদামে আগুন লাগে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। পাশাপাশি কাজ করছে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিট। আগুন নেভাতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়েছেন।