শ্রীপুরে সৌদিফেরত নারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা (শিশুপল্লি) এলাকা থেকে গতকাল সোমবার সালেহা খাতুন (৪৫) নামের সদ্য সৌদিফেরত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। গত রোববার তিনি সৌদি এয়ারলাইনসের একটি বিমানে দেশে ফেরেন। শ্রীপুর থানার ওসি নাজমুল হাসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।