শ্রীপুরে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাতে শ্রীপুর থানার টেপিরবাড়ী (ছাতিরবাজার) এলাকা থেকে গত শুক্রবার দিবাগত রাতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে এলাকার জাহাঙ্গীর মোড়লের মেয়ে। তেলিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল জানান, ওই ছাত্রী টেপিরবাড়ী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। ওই দিন সন্ধ্যার পর তাকে বাড়িতে খুঁজে না পেয়ে বাড়ির পাশের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় স্বজনেরা তার লাশ উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়।