শ্রীপুরে সড়ক দুর্ঘটনা একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীপুরে দ্রুতগামী ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে শ্রীপুর পৌর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, নিহত যুবকের নাম সিরাজ ওরফে পাগলা সিরাজ (২৫)। তিনি উপজেলার কেওয়া গ্রামের মৃত সোলেমানের ছেলে। রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা যায়নি।