শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার নয়নপুর বাজারে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়।মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল জানান, মাওনা থেকে সিডস্টোরগামী যাত্রীবাহী লেগুনা (সিলেট মেট্টো-চ-০২-০২২৯) ও ঢাকাগামী নিউ গাজীপুর ট্রান্সপোর্ট অ্যান্ড পার্শ্বেল সার্ভিসের কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো-উ-১১-১২৯৭) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় লেগুনা যাত্রী মরিয়ম (২৫), ছেলে লিমন (৭), মেয়ে মায়া (২) ও ভাবি শিউলী আক্তার (২২) আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে মায়ার অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় আল-হেরা হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত লেগুনা ও কাভার্ডভ্যান আটক করলেও চালক পলাতক রয়েছে।