শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকায় গতকাল শনিবার সকালে পিকআপের চাপায় কারখানার একজন শ্রমিক নিহত হয়েছেন। ওই শ্রমিকের নাম আবদুল কাইয়ুম (২৩)। তিনি সুনামগঞ্জের দোয়ারীবাজার থানার বক্তারপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে। শ্রীপুর মাওনা চৌরাস্তা এলাকার একটি সোয়েটার কারখানায় তিনি অপারেটরের কাজ করতেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শ্রীপুর উপজেলার সিঅ্যান্ডবি বাজার এলাকায় গতকাল বেলা ১১টার দিকে সড়কের পাশ দিয়ে কাইয়ুম হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি পিকআপ পেছন থেকে তাঁকে চাপা দেয়। পরে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।