শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-কাপাসিয়া সড়কের শ্রীপুর উপজেলার গজারিয়া এলাকায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের আসলাম ফকিরের ছেলে খোকন ফকির (২২) এবং একই গ্রামের আকবর আলীর ছেলে আমিনুল ইসলাম (২৩)।এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ওই সড়ক অবরোধ করে। এতে সড়কে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বিক্ষুব্ধ এলাবাসী ঘাতক বাসটি পুড়িয়ে দেয়। দমকল বাহিনী আগুন নেভাতে এলে এলাকাবাসী তাদের গাড়িও ভাঙচুর করে।