শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, আহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় গতকাল মঙ্গলবার রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় এক নারী নিহত এবং অপর একজন আহত হয়েছেন।মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জবায়েদুল আলম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী এলাকায় বিকেল পাঁচটার দিকে রাস্তা পার হওয়ার সময় এক নারী ও এক পুরুষকে চাপা দেয় দ্রুতগামী একটি বাস। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় এবং অপরজন আহত হন। তাঁকে মুমূর্ষু অবস্থায় মাওনা চৌরাস্তায় আল হেরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নিয়ে গেছে। তবে তাঁর পরিচয় যানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।