শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীপুরে দ্রুতগামী প্রাইভেট কারের চাপায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় শ্রীপুর পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারসংলগ্ন মুন সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেলের চালক গাজীপুর সদর উপজেলার ভাওরাইদ গ্রামের আজিম উদ্দিনের ছেলে বাবুল হোসেন (২৫)।প্রত্যক্ষদর্শী নিহত বাবুল হোসেনের বেয়াই আবু বকর সিদ্দিক জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তায় মোটরসাইকেল কিনতে যাওয়ার সময় ওই স্থানে দ্রুতগামী প্রাইভেট কার চাপা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, তবে প্রাইভেট কারটি আটক করা যায়নি।