প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার চালা দুখলা গ্রামের হাজি আবদুল গণি মডেল একাডেমির দ্বিতীয় শ্রেণীর ছাত্র কবির হোসেন জনির (৭) হত্যাকারীদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে তাঁরা একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি দেন। নিহত জনির পরিবার জানায়, ১২ মার্চ বুলবুল, রুবেল, আলাউদ্দিন ও সোহাগ ঘুরে বেড়ানোর কথা বলে জনিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ১৪ মার্চ উপজেলার ইন্দ্রবপুর গ্রামের লবলং খালের সেতুর নিচে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।