প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় অবস্থিত হোটেল রাজমনির দুই কর্মকর্তা ও দুজন তরুণীসহ ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গত শুক্রবার ওই হোটেলে দুই দফা অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে গত শুক্রবার বেলা তিনটায় পুলিশ ওই হোটেলে অভিযান চালায়। এ সময় হোটেলে সহকারী ব্যবস্থাপকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যা ছয়টার দিকে সেখানে আবারো অভিযান চালানো হয়। এ সময় হোটেলের ব্যবস্থাপক ও দুই তরুণীকে গ্রেপ্তার করা হয়। এসআই জিয়াউল ইসলাম আরও বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে শ্রীপুর থানায় মামলা হয়েছে।