শ্রীপুরে ১২ কেজি গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীপুরের মাওনা ইউনিয়নের জয়নাতলী গ্রামের ভাওয়াল গজারি বন এলাকা থেকে গত সোমবার রাতে ১২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে এলাকাবাসী। ওই এলাকার যুবকেরা জঙ্গলের সম্ভাব্য স্থানে তল্লাশি চালিয়ে আলাদা দুটি স্থান থেকে ছয়টি প্যাকেটে ১২ কেজি গাঁজা উদ্ধার করে।মাওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আতাউর রহমান বলেন, সোমবার দুপুরে ওই এলাকার গভীর গজারি বনে প্লাস্টিকের ড্রামে করে এক ট্রাক ভারতীয় গাঁজার চালান জয়নাতলী গ্রামে ঢোকে। খবর পেয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহাত খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাঁজাগুলো থানায় নিয়ে যান। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।