শ্রীপুরে ১৪৪ ক্যান বিয়ারসহ র্যাবের হাতে গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড এলাকা থেকে র্যাব-১-এর সদস্যরা ১৪৪ ক্যান বিয়ারসহ দুজনকে গ্রেপ্তার করেছেন। তাঁরা হলেন ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আবদুস শহীদ ও মো. আবদুল মোতালেবের ছেলে আবদুল মালেক। গত শনিবার গভীর রাতে গ্রেপ্তারকৃতদের বাড়ি থেকে বিয়ারগুলো উদ্ধার করা হয়েছে।শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মো. জিন্নাহ জানান, র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যগুলো উদ্ধার করে ওই দুজনকে আটক করেন। এ ব্যাপারে র্যাব-১-এর উপসহকারী পরিচালক লিপন মিয়া বাদী হয়ে ৪ সেপ্টেম্বর ভোর পাঁচটায় শ্রীপুর থানায় মাদক আইনে মামলা করেন।