প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার গজারিয়া গ্রামে বার্ড ফ্লু সংক্রমণের কারণে একটি মুরগির খামারের ১৭ হাজারের বেশি মুরগিসহ, ডিম ও মুরগির খাবার গতকাল বুধবার মাটিচাপা দেওয়া হয়েছে।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতাউর রহমান জানান, গজারিয়া গ্রামের ফেরদৌস পোলট্রি খামারে বার্ড ফ্লু সংক্রমণের উপসর্গ দেখা দিলে কয়েকটি মুরগি ঢাকার কেন্দ্রীয় পরীক্ষাগারে পাঠানো হয়। সেখানে রাসায়নিক পরীক্ষায় বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে ওই খামারের ১৭ হাজার ২৭৯টি মুরগি ও চার হাজার ২৯৮টি ডিমসহ মুরগির খাবার মাটিচাপা দেওয়া হয়েছে। এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমিন উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ নাগ, ভেটেরিনারি সার্জন জহির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহগীর আলম এবং খামারের মালিক মীর মহিউদ্দিন উপস্থিত ছিলেন।