শ্রীপুরে ২৬ ঘর পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামে গত শনিবার দুটি বাড়িতে আগুন লেগে ২৬টি ঘর পুড়ে গেছে। দমকল বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই গ্রামের মফিজ উদ্দিনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়ে তা পাশের শাহাজুল ইসলামের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভালুকা দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে মফিজের ১৬টি ও শাহজুলের নয়টি ঘর পুড়ে যায়।ভালুকা দমকল স্টেশনের কর্মকর্তা নূরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।