শ্রীপুরে ৪ জুয়াড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীপুরের সাইটালিয়া এলাকা থেকে চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। তাঁরা হলেন: সাইটালিয়া গ্রামের মৃত সামসুদ্দীনের ছেলে আলী হোসেন (৪০), আব্বাস আলীর ছেলে ইউনুস মিয়া (৩০), আশ্রাব আলীর ছেলে আবদুল জলিল (৩০) ও মোন্তাজ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (২৫)। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, রোববার দিবাগত রাতে সাইটালিয়া এলাকার একটি পরিত্যক্ত জায়গায় জুয়া খেলার সময় তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে তাঁদের কাছ থেকে কিছু উদ্ধার করা যায়নি। তাঁদের ২২ আগস্ট সোমবার গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।