শ্রীপুরের কারখানায় ডাকাতি, ৩৭ লাখ টাকার মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া দক্ষিণখণ্ড গ্রামের বৈদ্যুতিক ট্রান্সফরমার তৈরির কারখানা পাওয়ারম্যান বাংলাদেশ লিমিটেডে ডাকাতি হয়েছে। গত রোববার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।কারখানার উপমহাব্যবস্থাপক এস এম মেহেদী হাসান জানান, ১৫-২০ জন সশস্ত্র ডাকাত সীমানাপ্রাচীর টপকে কারখানায় ঢুকে সাতজন নিরাপত্তাকর্মীর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তাঁরা আলমিরা থেকে দুই লাখ ৮৭ হাজার টাকা এবং ৩৪ লাখ টাকা মূল্যের চার টন তামার তৈরি কয়েল লুট করে নিয়ে যায়।এ ঘটনায় শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভূঁইয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য চারজন নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে।