শ্রীপুরের বরমী বাজারে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে গত রোববার রাতে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে দোকানের প্রায় ২৫ লাখ টাকার মালামাল ও নগদ পাঁচ লাখ ৫১ হাজার টাকা পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাজেদুল কবির বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।’