শ্রীপুরের বাজারে আগুন, ৬ ব্যবসা প্রতিষ্ঠান ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে গত রোববার রাতে আগুন লেগে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।বরমী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোড়ল জানান, রাত সাড়ে তিনটার দিকে মোটর পার্টস ও পেট্রল-বিক্রেতা শাকিল স্টোর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বাজারের পাহারাদার ও আশপাশের লোকজন দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।আলমগীর হোসেন আরও জানান, আগুনে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।গাজীপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আবু জাফর জানান, আগুনের খবর পাওয়ার পরপরই দমকল-কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। এর কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।