শ্রীপুরের মোশারফকে হত্যার দায়ে দুই ভাইসহ ছয়জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যবসায়ী মোশারফ হত্যা মামলার রায়ে দুই সহোদরসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম এই আদেশ দেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন দুই সহোদর আহামঞ্চদ আলী ও মোহামঞ্চদ আলী। এ ছাড়া আসামি মনির হোসেন, আতিক, বাবুল ওরফে মঞ্জুর ও মো. রায়হান উদ্দিন ওরফে রেনুকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।মামলার বিবরণে জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আবদুল মোতালিবের ছেলে মোশারফকে ২০০৩ সালের ৩১ মার্চ রাতে হত্যা করা হয়। নিহতের ভাই মো. মোবারক হোসেন ছয়জনকে আসামি করেন।ধর্ষণ মামলায় যাবজ্জীবন: গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফাতেমা নজীব এক রায়ে একটি শিশুকে (৯) ধর্ষণের দায়ে মো. গোফরান নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।ওই আদালতের পিপি মো. শাহজাহান জানান, ১৯৯৭ সালের ৪ আগস্ট গাজীপুর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের গোফরান (২২) ওই শিশুকে ধর্ষণ করেন। ঘটনার পর থেকেই গোরফান পলাতক রয়েছেন।