শ্রীপুরের সেই দলিল লেখককে বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলিল লেখক শাহজাহান মণ্ডলকে দলিল লেখার কাজ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গাজীপুরের শ্রীপুর উপজেলা সাব-রেজিস্ট্রার জামিনুল হককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ তদন্ত করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা রেজিস্ট্রার ওই সিদ্ধান্ত নেন। একই সঙ্গে শাহজাহানকে রেজিস্ট্রি এলাকায় প্রবেশ নিষেধ করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় জেলা রেজিস্ট্রার সৈয়দ মুজিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, গতকাল প্রথম আলোয় ‘সাব-রেজিস্ট্রারকে হত্যার হুমকি?’ শিরোনামে প্রকাশিত সংবাদের সত্যতা ও সাব-রেজিস্ট্রারের দায়ের করা অভিযোগ পর্যালোচনা করে ঘটনার মিল পাওয়া যায়।