শ্রীবরদীতে আটটি ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার সাতানী শ্রীবরদী গ্রাম থেকে গতকাল সোমবার সকালে আটটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে শ্রীবরদী থানা পুলিশ নিয়মিত টহল দেওয়ার সময় সাতানী শ্রীবরদী গ্রামের একটি পরিত্যক্ত ঘরের সামনে কয়েক ব্যক্তির জটলা দেখতে পায়। এ সময় পুলিশ ঘরটির দিকে এগিয়ে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। এতে সন্দেহ হলে পুলিশ সদস্যরা ঘরটি তল্লাশি করে ঘরের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি ককটেল উদ্ধার করেন।