শ্রীবরদীতে ইজিবাইকের চাপায় বৃদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলার বিলভরট গ্রামে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় অছিরুতুন্নেছা (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অছিরুতুন্নেছা বিলভরট গ্রামের মৃত জমিরউদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে শ্রীবরদী-ভায়াডাঙ্গা সড়কের বিলভরট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা অছিরুতুন্নেছাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন তরফদার আজ বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরিবারের আবেদন ও অতিরিক্ত জেলা হাকিমের অনুমতিক্রমে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ অটোরিকশাটিকে আটক করেছে। তবে চালক পলাতক।