শ্রীবরদীতে পরিত্যক্ত কৃষি উপকরণ সহায়তা কার্ড উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর প্রতিনিধি:aশেরপুরের শ্রীবরদী উপজেলার জেলা পরিষদ মিলনায়তন এলাকা থেকে গতকাল বুধবার পরিত্যক্ত ৫০টি কৃষি উপকরণ সহায়তা কার্ড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। কার্ডগুলো শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হেফাজতে রয়েছে।উপজেলা প্রশাসন সূত্র জানায়, বিকেলে একটি ব্যাগ জেলা পরিষদ মিলনায়তন এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ওই এলাকা দিয়ে যাওয়ার সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল খায়ের ব্যাগটি দেখতে পান। পরে ব্যাগটি খুলে ৫০টি কৃষি উপকরণ সহায়তা কার্ড পাওয়া যায়। ইউএনও জানান, এসব কার্ডের মাধ্যমে ডিজেলে ভর্তুকির টাকা উত্তোলন করা হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে।